Tagged: সালথা

0

সালথায় ঐতিহ্যবাহী সিংহ পরিবারের শেষ চিহ্ন সংরক্ষণের দাবিতে মানববন্ধন

সালথায় ঐতিহ্যবাহী সিংহ পরিবারের শেষ চিহ্ন সংরক্ষণের দাবিতে মানববন্ধন

ফরিদপুরের সালথা উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী বাউষখালী বাবু বাড়ি সংস্কার এবং সংরক্ষণের দাবিতে আজ সালথা উপজেলা চত্বরের সামনে মানববন্ধন করেছে ফরিদপুরের ১৭টি স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসী।

‘বাউষখালী বাবু বাড়ি, সবাই মিলে রক্ষা করি’- এই শ্লোগানকে সামনে রেখে আজ রবিবার  সকাল ১০ টায় সালথা উপজেলা পরিষদের সামনে  মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনের সাথে একাত্বতা প্রকাশ করে বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম বলেন, জমিদার বাড়ী শুধু সালথা উপজেলাবাসীর নয় সমগ্রদেশের একটি ঐতিহ্য। এই ঐতিহ্য রক্ষা করতে যা যা করনীয় প্রয়োজনে তা করা হবে। তিনি প্রধানমন্ত্রী এবং স্থানীয় মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চোধুরীর কাছে আহ্বান জানান আমাদের প্রাণের দাবির প্রতি সম্মান দেখিয়ে এ বাবু বাড়ী রক্ষাসহ এ এলাকায় একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক।

এ সময় বক্তারা বাউষখালী বাবু বাড়িটিকে সংস্কার ও সংরক্ষণ করে বাড়িটি প্রত্নতাত্বিক নিদর্শন, ইতিহাস ও গবেষণার কেন্দ্র এবং সরকারি সম্পদ হিসেবে ঘোষণা করার দাবি জানান।

মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেছে যারা প্রভাতের হাসি ফাউন্ডেশন বল্লভদী, আমরা করবো জয় ফরিদপুর;,শান্তি’র আহ্বান, সালথা উপজেলা, ঘুরি-ফিরি ফরিদপুর; কানামাছি ভোঁ ভোঁ; সেপটোস ফোর, সদরপুর; ফরিদপুর সাইক্লিস্টস কমিউনিটি,ওয়েলফেয়ার সোসাইটি ফরিদপুর; কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ , সালথা উপজেলা শাখা; সালথা; মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সালথা উপজেলা শাখা; ফরিদপুর; ফরিদপুর সিটি পেজ/ ফরিদপুর লাইভ গ্রুপ, বাংলাদেশ মানবাধিকার কমিশন সালথা উপজেলা শাখা; ঐতিহাসিক স্থাপনা রক্ষা আন্দোলন, বাউষখালী সালথা; উই কেয়ার ফরিদপুর; রেড ক্রিসেন্ট সোসাইটি, সালথা,

এ সময় সংগঠনগুলো মানববন্ধন থেকে গণস্বাক্ষর নিয়ে জমিদার বাড়িটি রক্ষার দাবিতে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তাদের দাবি তুলে ধরেন। উল্লেখ্য, প্রায় দুই শতাব্দীর অধিক কাল ধরে দাঁড়িয়ে থাকা সিংহ পরিবারের বসবাসের ইতিহাস জড়িয়ে আছে এই বাড়িতে। সিংহ পরিবারের আবির্ভাব সম্পর্কে কোন তথ্য পাওয়া না গেলেও এই পরিবার শুরু থেকেই অত্র অঞ্চলের বিভিন্ন উন্নয়নমুলক কার্মকান্ডে লিপ্ত ছিলেন। সিংহ পরিবারের ঐতিহ্যের শেষ চিহ্ন হিসেবে কালের সাক্ষি হয়ে দাড়িয়ে আছে একটি ভবন  এবং একটি মন্দির এখনো যা পর্যটন প্রেমীদের দৃষ্টি আকৃষ্ট করে।

0

আহত একজনের মৃত্যু সালথা উপজেলা তান্ডবের ঘটনায়

সালথা উপজেলার সরকারি অফিস ,থানায় হামলার ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখ ৪ হাজার জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

উক্ত ঘটনায় মিরান মোল্যা নামের আহত একজন ব্যাক্তি মৃত্যুবরন করেছে ঘটনার ঐদিন রাতেই জুবায়ের হোসেন নামের এক যুব মৃত্যুবরন করেছে । সালথা উপজেলার সহিংসতায় এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২ জন। সালথা উপজেলা পরিষদ,থানা,ভূমি অফিস,মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় তান্ডব চালানোর মামলার বিষয়টি ফরিদপুর পুলিশ সুপার নিশ্চিত করেছেন। এ মামলার এজাহারভুক্ত ১৩ জন আসামীকে গ্রেফতার  করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মামলার এজাহারভুক্ত আসামি উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের মো. নুরু শেখ (১৮),মিনাজদিয়া গ্রামের  মো. ইউনুস মাতুব্বর (৬০),ফুকরা গ্রামের আবুল কালাম শেখ (৩৫), চিলারকান্দা গ্রামের শহিদুল শেখ (৩২), ইউসুফদিয়া গ্রামের রাব্বি মাতুব্বর (১৯),ও গোপালিয়া গ্রামের আমির মোল্যা (৩০)। অন্যরা হলেন, রিপন শেখ (৩২), ইসরাইল ইলিয়াস মোল্যা (২৭),পিসনাইল গ্রামের মো. রুবেল ফকির (২৫), সোনাপুর গ্রামের মো. রাকিবুল ইসলাম (১৮) ও বিনোকদিয়া গ্রামের মো. সাইফুল ইসলাম (১৮)বিনোকদিয়া গ্রামের মো. সজিব কাজী (১৯), ।

সালথা উপজেলার ঘটনায় ফরিদপুর জেলা প্রশাসন তিন সদস্যের দুটি কমিটি গঠন করেছেন উক্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। সহিংস ঘটনায় সালথা ইউএনও, এবং এসিল্যান্ডের দুটি সরকারি গাড়ি সম্পুর্ণ জ্বালিয়ে দিয়েছে । ঘটনার রাতে উত্তপ্ত পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী  ৫৮৮ রাউন্ড শট গানের গুলি ছুড়ে, এছাড়াও ৩২ রাউন্ড টিয়ার শেল, ২২টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং ৭৫ রাউন্ড রাইফেলের গুলি ছুড়ে। সালথা উপজেলার স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, সালথায় কাইজ্যা হয় কিন্তু এমন ঘটনা কখনো ঘটতে দেখেননি তিনি। আজ বৃহস্পতিবার  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির নেতৃত্বে একটি দল সরেজমিনে  আসবেন ঘটনার বিস্তারিত জানতে। 

0

সালথা উপজেলা রণক্ষেত্র অগ্নি সংযোগ, গুলি বিনিময়

সালথা উপজেলার সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরামনি (ভূমির) নেতৃত্বে চলমান লকডাউন বাস্তবায়ন এর লক্ষে একটি টিম সালথার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজার ফুকরা বাজারে কিছু চায়ের দোকান মুদি দোকান খোলা দেখতে পায়। প্রশাসন ব্যাবসায়ীদেরকে দোকান বন্ধ করতে বলা হলে তারা বন্ধ করতে চায়নি একসময় বাকবিতন্ডার সৃষ্টি হয় ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় আনসার সদস্য ও পিএকে নিয়ে এসিল্যান্ড মারুফা সুলতানা ফুকরা বাজারে যান। এসময় বাজারে লোক সমাগম ও দোকানপাট খোলা দেখতে পেয়ে এসিল্যান্ডের সহকারী একজনকে লাঠিপেঠা করে।জাকির হোসেন নামের এক ব্যাক্তি অভিযোগ করেন, তিনি বলেন এসিল্যান্ডের গাড়ি থেকে নেমে এক ব্যক্তি তার কোমরে সজোরে লাঠি দিয়ে বাড়ি দেন যার ফলে তার কোমর ভেঙে যায়। এদিকে, জাকির হোসেন আহত হওয়ার খবরে সেখানে থাকা উপস্থিত জনতা উত্তেজিত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সালথা থানার এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতা পুলিশের ওপরে হামলা করে। এতে এস আই মিজানুর রহমানের মাথা ফেটে যায়। ক্ষুদ্ধ হয়ে উঠে এলাকাবাসী, তাদের প্রতিরোধের মুখে এসিল্যান্ড তার টিম নিয়ে ফিরে যান। পরবর্তীতে এলাকাবাসী ও ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে উপজেলা পরিষদ ,থানা ঘিরে রাখে এবং পুলিশ বেশ কিছু টিয়ারশ্যাল ও ফাকা গুলি নিক্ষেপ করে। পরবর্তীতে এলাকাবাসী  উপজেলা পরিষদ এর প্রধান ফটক গ্যারেজ ও গাড়িতে  আগুন ধরিয়ে দেয়। উত্তপ্ত পরিবেশ নিয়ন্ত্রনে আনতে ফরিদপুর ও অন্যান্য উপজেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চলছে।