মেছের শাহ্

লালন সম-সাময়িক ফরিদপুরের অন্যতম বাউল ও মরমী সাধক মেছের শাহ্ ফরিদপুর জেলার নগরকান্দা থানার মাসাউজান গ্রামে জন্মগ্রহণ করেন। এ পর্যন্ত ফরিদপুর জেলার প্রাপ্ত তথ্যানুযায়ী তিনিই এ জেলার সবচেয়ে প্রাচীনতম বাউল ও মরমী সাধক। তার অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ ‘সত্য ধর্মে মারফতে ইসলাম।’ আনেচ আলী চিশতি তার একমাত্র পুত্র। তিনিও একজন মরমী সাধক ছিলেন। নগরকান্দা থানার রসুলপুর বাজারের পাশে তার সমাধি রয়েছে।