Tagged: ভ্রাম্যমাণ আদালত

0

ফরিদপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং জরিমানা প্রদান

“জনস্বার্থে প্রতিরোধে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা” আজ 8 এপ্রিল ২০২১ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা উপজেলা নির্বাহি অফিসার এর সার্বিক তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফরিদপুর সদরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আল- আমিন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন , করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ফরিদপুর সদর উপজেলায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এসময় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে জনসাধারণকে সচেতন করা হয়। ও মাক্স না পড়ায় ২৫ জনকে জরিমানা করা হয় ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পশ্চিম খাবাসপুর এ বিবাহ অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয় ভ্রাম্যমান আদালত পরিচালনায় জেলা আনসার ব্যাটালিয়ন এর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।

0

মাস্ক ব্যাবহার না করায় ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৮জনকে জরিমানা

আজ ৬জুন তারিখে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল নিশ্চিতকরনে ফরিদপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

গত ৩১শে মে ২০২০ তারিখ থেকে ১৫জুন পর্য্যন্ত সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সমগ্রদেশে চালু হয়েছে গণপরিবহন ও অফিস আদালত। সকল স্বাস্থ্যবিধি মনে শর্ত সাপেক্ষে  চলাচলের অনুমতি পাওয়ার পরে শুরু হয়েছে গণপরিবহন এবং অন্যান্য যানবাহন চলাচল। ফরিদপুরেও তারই ধারাবাহিকতায় চলছে  সকল প্রকার যানবাহন ।

আজ ফরিদপুর  জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে  ফরিদপুর সদর উপজেলায়  গণপরিবহন ও যাত্রীসাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে কি না, তদারকি করতে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট জনাব মাসুম রেজা  এবং সহকারী কমিশনার ভূমি সদর ও নির্বাহী মেজিস্ট্রেট জনাব শাহ্‌ মোঃ সজীব এর নেতৃত্বে ফরিদপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিয়ানে সার্বিকভাবে সহযোগীতা করেছে বাংলাদেশ আনসার বাহিনী। এসময় স্বাস্থ্য বিধি না মানায় ৮জনকে জরিমানা করা হয়েছে । ভ্রাম্যমাণ আদালতটি ফরিদপুর জেলা বাস টার্মিনালের বিভিন্ন গণপরিবহন পরিদর্শন করেন এবং পর্যবেক্ষণ করে দেখেন যে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন হচ্ছে কি না। উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট জানান স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেনা আবার অনেকেই মানছেন অভিযান চলাকালে মাস্ক ব্যবহার না করায় ৮জনকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা করা হয়েছে। এই মহামারী থেকে নিজেদের সুরক্ষীত রাখতে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে ।

0

ম্যাজিস্ট্রেট দেখে ভয়ে পালালো দর্শনার্থীরা

আজ শুক্রবার ২৯ মে ২০২০ তারিখে ফরিদপুরের অন্যতম দর্শনীয় স্থান ধলার মোড়ে সামাজিক দুরত্ব নিশ্চিতকরন অভিযানে ফরিদপুর জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে এই অভিযানের নের্তৃত্ব দিয়েছেন ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহ্‌ মোঃ সজীব।

অভিযান চলাকালে বেশ কিছু দর্শনার্থীরা ভয়ে পালিয়ে যায় এবং বেশ কিছু দর্শনাথীদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়।

নির্বাহী মেজিস্ট্রেট জানান  যেখানে প্রতিনিয়তো করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেরেই চলেছে প্রশাসন থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হওয়া যাবে না সেখানে কিছু অসচেতন নাগরিক ঘুরতে বেরিয়েছে এটা এসময় সত্যিই কাম্য নয়।তিনি আরও জানান  করোনা ভাইরাস প্রতিরোধে ফরিদপুরে সামাজিক দুরত্বকরন নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত চলছে এবং চলবে। ধলার মোড় ছাড়াও শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে সরকারী আদেশ অমান্য করে বিকাল ৪টার পরে দোকান খোলা রাখায়  ফল বাজারে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযানের মাধ্যমে  সরকারী আদেশ অমান্য করায় জরিমানা করা হচ্ছে এবং সচেতনতাও বৃদ্ধি করা হচ্ছে তবে জনগনকেও যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে এবং এই মহামারী রুখতে প্রশাসনকে সর্বাত্বক সহযোগীতা করতে হবে। 

ফরিদপুর জেলা প্রশাসন কর্তৃক এই মনিটরিং কার্য্যক্রমে যৌথভাবে অংশ গ্রহন করেন বাংলাদেশ সেনাবাহিনী এবং আনসার ভিডিপি।