Tagged: ভেলা বাইচ

0

জমকালো আয়োজনে ভেলাবাইচ অনুষ্ঠিত হলো

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো কোমরপুরের ঐতিহ্যবাহী ভেলা বাইচ।

 ১লা আক্টোবর ২০২১ রোজ শুক্রবার ফরিদপুর সদর উপজেলার কোমরপুর দঃপাড়া যুব সংঘের আয়োজনে ঐতিহ্যবাহী কুমার নদে ৩য় বারের মত, বিশাল ভেলা বাইচ  প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। ভেলাবাইচটি দেখতে দুর দুরান্ত থেকে দর্শনার্থীর সমাগম ঘটে। নারী পুরুষ শিশু কিশোর সকলে মিলে ভেলাবাইচ উপভোগ করে। এবারের ভেলাবাইচ উপলক্ষে মেলাও বসেছিলো। সবমিলিয়ে এলাকাবাসিও দারুন খুশি সকলে এমন নির্মল আনন্দ প্রতিবছর চায়।ভেলা বাইচটি পারচর দায়বাড়ি ঘাট হতে দক্ষিণ পাড়া কুমার নদী ব্রিজ এর কাছে গিয়ে শেষ হয়। এসময় উৎসুক দর্শনার্থীদের ভির দেখা যায় কুমার নদের দুপারে। বিজ্রেও শত শত মানুষ এই বাইচটি  উপভোগ করে। ফরিদপুরের বাইরের দর্শকদের জন্য ফরিদপুর সিটি পেজ লাইভের মাধ্যমে ভেলা বাইচটি দেখার সুযোগ করে দেয়। উক্ত ভেলাবাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান সকলের সহযোগীতায় ভেলাবাইচটি সফল হয়েছে আশাকরছি প্রতিবছর এই ধারাবাহিতা অব্যাহত থাকবে।উক্ত ভেলাবাইচটি যারা আয়োজন করেছিলেন তারা হলেন শেখ ওবায়দুর রহমান, মানজারুল ইসলাম রানা, ইমতাজুর রহমান, সাইফুল, রফিকুল ইসলাম রুমি, সাখাওয়াত সাকো, মোহাম্মদ রবিউল শেখ, মোহাম্মদ লিমন শেখ ,রুদ্র ফাহিম হাসান। ভেলা বাইচটির সোস্যাল মিডিয়া পার্টনার ছিলো ফরিদপুর সিটি পেজ এবং ফরিদপুর লাইভ গ্রুপ।

0

উৎসবমুখর পরিবেশে ভেলাবাইচ অনুষ্ঠিত হলো দঃকোমরপুর যুব সংঘের আয়োজনে

ফরিদপুর সদর উপজেলার দঃ কোমরপুর  যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো বিশাল ভেলা বাইচ। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পৌর মেয়র জনাব মাহতাব আলী মেথু বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব শেখ ফরিদ,জাহাঙ্গীর মন্ডল,জাকারিয়া মোল্লা পলাশ,জয়গুন বেগম,শহিদুল ইসলাম শহিদ,শাহীদা বেগম, এবং অন্যান্য অতিথীবৃন্দ।

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে দঃ কোমরপুর  যুব সংঘের এই ব্যাতিক্রমী আয়োজনে ১০ সহস্রাধীক জনসমাগম হয়েছিলো। বাইচটি দেখতে আশেপাশের এলাকাসহ শহর থেকেও প্রচুর দর্শনার্থীদের আগমন ঘটে, বাইচটি দায়বাড়ি ঘাট থেকে শুরু হয় শেষ হয় কোমরপুর দক্ষীণ পাড়া কুমার নদ ব্রীজে। বাইচ শেষে তিন জনকে পুরস্কৃত করা হয় তারাও অংশ গ্রহনকরে এবং পুরস্কার পেয়ে আনন্দিত। ১ম স্থান অধিকার কনে মোঃ শাকিল মোল্লা এবং মোঃ শহিদুল ইসলাম ২য় স্থান অধিকার করেন মোঃ রফিকুল ইসলাম এবং মোঃ জুবায়ের শেখ, তয় স্থান অধিকার করেন মোঃ আমিন বিশ্বাস এর তার সহযোগী মোট ১৫জনকে পুরস্কৃত করা হয় বলে জানা যায় এর মধ্যে একটি ভেলাকে বিশেষ পুরস্কৃত করা হয়েছে আকর্ষণীয়ভাবে সাজিয়ে আনার জন্য।

প্রধান অতিথি জনাব মাহতাব আলী মেথু জানান তিনি এতো সুন্দর আয়োজন দেখে অবাক হয়েছেন কারন তিনি ভাবতেই পারেননি যে ভেলা বাইচে নৌকা বাইচের মতও এতো লোকের সমাগম হবে তিনি দঃ কোমরপুর যুব সংঘকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এমন আয়োজনে তিনি সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

আয়োজকদের সাথে কথা বলে জানা যায় এটা ছিলো তাদের ২য় ভেলা বাইচ সকলের উৎসাহ আগ্রহ দেখে তারাও ভীষণ আনন্দীত তারা এমন আয়োজন প্রতিবছর করবেন বলে জানান।

আয়োজনে যারা ছিলেন  জনাব ওবায়দুর রহমান (উপদেষ্টা),সাইফুল,রানা,হায়দার শেখ,রাজু,শোয়েব,মিন্টু,মিরাজ,হাসান আলী শেখ,নাজমুল ,সুরুজ,রুদ্র,রোমান আল দীন।ভেলা বাইচের সম্পূর্ণ অনুষ্ঠানটি ফরিদপুর সিটি পেইজে লাইভ প্রচার করা হয়েছে এসময় উপস্থিত ছিলো ফরিদপুর সিটি টিমের মডারেটরগন