Tagged: ফরিদপুর করোনা আপডেট

0

ফরিদপুরে মোট মৃত্যের সংখ্যা ৩জন মোট আক্রান্ত ২১৪জন

ফরিদপুর জেলায় মোট মৃত্যুর সংখ্যা এখন ৩জন, মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২১৪ জন ২৭শে মে তারিখের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে আরও ২৫ জন। এই জেলায় ফরিদপুর সদর উপজেলাতেই আক্রন্তের সংখ্যা ৫৮ জন জেলা প্রশাসন সুত্র অনুযায়ী নতুন কোনও সুস্থতার তথ্য নেই । গত ২৪ ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ পি সি আর ল্যাবে  পরীক্ষা করা হয়েছে ১৮৮টি যার মধ্যে ২৫ জন নতুন শনাক্ত হয়েছে । ৯দিনের ব্যাবধানে ফরিদপুর সদর উপজেলা ৪৮জন রোগী বৃদ্ধি হয়েছে  গত ১৮ই মে তারিখের ফরিদপুর সদর উপজেলা আক্রান্তের সংখ্যা ছিলো ১০ জন আর এখন সেই সংখ্যা ৫৮ জন। বোঝাই যাচ্ছে ফরিদপুর সদর উপজেলা কতটা ঝুকিপূর্ণ হয়ে যাচ্ছে দিন দিন। করোনা সংক্রমন থেকে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে হলে অবশ্যই যার যার ঘরে থাকতে হবে এবং স্বাস্থ্যবিধী মেনে চলতে হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন সবাই শুধু মাত্র একটি মাস্ক এর উপর ভরসা করে বাইরে ঘুরে বেরাচ্ছেন। অনেকেই এখন কাস্কও পরেন না পকেটে রেখে দেন কেউ বা আবার নাকের নিচে রেখে দেন । অনেকেই আবার ঢাকা,গাজীপুর, নারায়ণগঞ্জ থেকে রাতের আধারে ফরিদপুরে অবস্থান করছেন। যেসকল বাড়িতে তারা অবস্থান করছেন সেসকল বাসার বাসীন্দারাও আতংকিত। যেহেতু এখন স্বাস্থ্যবিধী মেনে চলা চলের অনুমতি দিয়ে দিয়েছে তাই ধারনা করা হচ্ছে ফরিদপুর শহরে চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে যাবে । তাই ভবিষ্যতে ফরিদপুরে আক্রান্তের সংখ্যাটা নির্ভর করছে ফরিদপুরবাসীর উপরেই।

0

২৪মে ফরিদপুর করোনা আপডেট মোট আক্রান্ত ১৬৬

আজ ঈদুল ফিতর আজকেও যথারিতি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড যোদ্ধাগন করোনা ভাইরাস পরীক্ষাগারে কাজ করেছেন গতকালও করেছেন  গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ জন,মোট আক্রান্ত ১৬৬ জন, ফরিদপুর সদর উপজেলায় ৪২ জন  নগরকান্দায় ২২,সালথা উপজেলায় ০১ ,ভাঙ্গা – ১৯, চরভদ্রাসন -০৬,  সদরপুর -০৫, বোয়ালমারি -৪১, আলফাডাঙ্গা – ২৫, মধুখালি -০৫,২৪ ঘন্টায় পরীক্ষা – ১৮৮, মোট পরীক্ষা – ৩৭৫৪

0

ফরিদপুরে মোট আক্রান্ত ১৫২ জন

ফরিদপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১৫২ জন। ফরিদপুরে সদর উপজেলাতেই রয়েছে ৩৯ জন এর পরেই বোয়ালমারী ৩৮ জন,নগরকান্দা ২২ জন,আলফাডাঙ্গায় ২১ জন এই উপজেলাগুলোতে আক্রান্তের সংখ্যা বেশি বিশেষ করে ফরিদপুর সদর উপজেলায় আক্রান্তের সংখ্যাটি হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে তাই ফরিদপুর সদর উপজেলা নিয়ে গুরুত্বারোপ করা উচিৎ বলে মনের করেন আপামর সচেতন নাগরীক । কিন্তু বাজারে গেলে কারও মধ্যে সচেতনতার বিন্দুমাত্র ছাপ লক্ষ্য করা যায় না । ভাঙ্গা উপজেলায় একদিনের ব্যবধানে ৯জন থেকে বেরে দাড়িয়েছে মোট ১৮ জনে । প্রথম আক্রান্ত হওয়া নগরকান্দা উপজেলাতে আক্রান্তের সংখ্যা ২২ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৮২ টি এই পর্য্যন্ত মোট পরীক্ষার সংখ্যা ৩৫৬৬