Tagged: ফরিদপুরে যৌথ অভিযান
আজ ৬জুন তারিখে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল নিশ্চিতকরনে ফরিদপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
গত ৩১শে মে ২০২০ তারিখ থেকে ১৫জুন পর্য্যন্ত সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সমগ্রদেশে চালু হয়েছে গণপরিবহন ও অফিস আদালত। সকল স্বাস্থ্যবিধি মনে শর্ত সাপেক্ষে চলাচলের অনুমতি পাওয়ার পরে শুরু হয়েছে গণপরিবহন এবং অন্যান্য যানবাহন চলাচল। ফরিদপুরেও তারই ধারাবাহিকতায় চলছে সকল প্রকার যানবাহন ।
আজ ফরিদপুর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলায় গণপরিবহন ও যাত্রীসাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে কি না, তদারকি করতে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট জনাব মাসুম রেজা এবং সহকারী কমিশনার ভূমি সদর ও নির্বাহী মেজিস্ট্রেট জনাব শাহ্ মোঃ সজীব এর নেতৃত্বে ফরিদপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিয়ানে সার্বিকভাবে সহযোগীতা করেছে বাংলাদেশ আনসার বাহিনী। এসময় স্বাস্থ্য বিধি না মানায় ৮জনকে জরিমানা করা হয়েছে । ভ্রাম্যমাণ আদালতটি ফরিদপুর জেলা বাস টার্মিনালের বিভিন্ন গণপরিবহন পরিদর্শন করেন এবং পর্যবেক্ষণ করে দেখেন যে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন হচ্ছে কি না। উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট জানান স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেনা আবার অনেকেই মানছেন অভিযান চলাকালে মাস্ক ব্যবহার না করায় ৮জনকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা করা হয়েছে। এই মহামারী থেকে নিজেদের সুরক্ষীত রাখতে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে ।
আজ ফরিদপুর জেলা প্রশাসন, সেনাবাহিনী,পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে সেই সাথে ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে সরকারি নির্দেশ অমান্যকারীকে জরিমানাও করা হয়েছে।
উক্ত অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব সৈয়দ জাকির হাসান। অভিযান চলাকালে বাইতুল আমানে অবস্থিত ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সামনে কয়েকটি কম্পিউটার এর দোকানকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় আইন অনুযায়ী প্রত্যেক দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয় সেই সাথে দোকান বন্ধ করে দেয়া হয়। এরপর সেখান থেকে বাইতুল আমানে অবস্থিত একটি কাঠের স’মিল বন্ধ করে দেয়া হয় পরবর্তীতে যৌথ বাহিনীর অভিযানটি মুন্সিবাজার পৌছালে সেখানে অবস্থিত প্রভিটা ফিড নামের মুরগির খাবারের একটি প্রতিষ্ঠানে কর্মরত ১২ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রতিষ্ঠানের মালিককে শেষবারের মতো সর্তক করে দেয়া হয়। এবং মালিককে তার প্রতিষ্ঠানে তিন জনের বেশি শ্রমিক দিয়ে কাজ না করতে বলা হয়। সারাদেশে করোনা ভাইরাস বিস্তার রোধে ফরিদপুর প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ ছিলো আজকের এই অভিযান।
Recent Comments