নাট্যগুরু নূরুল মোমেন
বিশ্ববিখ্যাত নেমেসিস রচিয়তা নূরুল মোমেন ১৯০৮ সালে আলফাডাঙ্গা থানার বুড়াইচ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা হোমিওপ্যাথি ডাক্তার, শিক্ষা ঢাকা গভর্ণমেন্ট স্কুল থেকে ম্যাট্রিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি,এ, কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি,এল, পাশ করেন। কোলকাতা হাইকোর্টে আইন ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। আলো আধার, যদি এমন হতো, হিংটিং ছট সহ অনেক রম্যগ্রন্থের রচয়িতা। নাট্যগুরু নামে তিনি পরিচিত। ১৯৬১ সালে নাটকের জন্য বাংলা একাডেমী পুরস্কার পান, পাকিস্তান সরকার কর্তৃক সিতারা-ই-ইমতিয়াজ ১৯৬৭ ও বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৭৮ সালে একুশে পদক পান। ১৯৮৯ সালে তিনি মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র: ঐতিহ্যে লালিত ফরিদপুর গ্রন্থ











Recent Comments