Tagged: জেলা প্রশাসন ফরিদপুর
“জনস্বার্থে প্রতিরোধে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা” আজ 8 এপ্রিল ২০২১ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা উপজেলা নির্বাহি অফিসার এর সার্বিক তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফরিদপুর সদরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আল- আমিন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন , করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ফরিদপুর সদর উপজেলায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এসময় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে জনসাধারণকে সচেতন করা হয়। ও মাক্স না পড়ায় ২৫ জনকে জরিমানা করা হয় ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পশ্চিম খাবাসপুর এ বিবাহ অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয় ভ্রাম্যমান আদালত পরিচালনায় জেলা আনসার ব্যাটালিয়ন এর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।
আজ ৬জুন তারিখে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল নিশ্চিতকরনে ফরিদপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
গত ৩১শে মে ২০২০ তারিখ থেকে ১৫জুন পর্য্যন্ত সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সমগ্রদেশে চালু হয়েছে গণপরিবহন ও অফিস আদালত। সকল স্বাস্থ্যবিধি মনে শর্ত সাপেক্ষে চলাচলের অনুমতি পাওয়ার পরে শুরু হয়েছে গণপরিবহন এবং অন্যান্য যানবাহন চলাচল। ফরিদপুরেও তারই ধারাবাহিকতায় চলছে সকল প্রকার যানবাহন ।
আজ ফরিদপুর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলায় গণপরিবহন ও যাত্রীসাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে কি না, তদারকি করতে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট জনাব মাসুম রেজা এবং সহকারী কমিশনার ভূমি সদর ও নির্বাহী মেজিস্ট্রেট জনাব শাহ্ মোঃ সজীব এর নেতৃত্বে ফরিদপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিয়ানে সার্বিকভাবে সহযোগীতা করেছে বাংলাদেশ আনসার বাহিনী। এসময় স্বাস্থ্য বিধি না মানায় ৮জনকে জরিমানা করা হয়েছে । ভ্রাম্যমাণ আদালতটি ফরিদপুর জেলা বাস টার্মিনালের বিভিন্ন গণপরিবহন পরিদর্শন করেন এবং পর্যবেক্ষণ করে দেখেন যে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন হচ্ছে কি না। উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট জানান স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেনা আবার অনেকেই মানছেন অভিযান চলাকালে মাস্ক ব্যবহার না করায় ৮জনকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা করা হয়েছে। এই মহামারী থেকে নিজেদের সুরক্ষীত রাখতে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে ।
জেলা প্রশাসক জনাব অতুল সরকার ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পেয়ে তার প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়েছে। আজ শনিবার তার পক্ষে প্রতিনিধি হিসেবে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুম রেজা তিনটি মধ্যবিত্ত পরিবারের কাছে খাদ্রসামগ্রী পৌছে দিয়ে আসেন। জানা যায় রুবেল আহমেদ নামের স্থানীয় যুবক জেলা প্রশাসককে মেসেজ দিলে জেলা প্রশাসক দ্রুত তার টিম পাঠিয়ে তাদের জন্য প্রয়োজনীয় খাদ্রসামগ্রী পাঠান । জেলা প্রশাসনের পক্ষ থেকে হটলাইন নাম্বার চালু করেছেন ফরিদপুরে সেখানে অভাবগ্রস্থ কোনও পরিবার সাহায্য চাইলে দ্রুত জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয় এছাড়াও জেলা প্রশাসক তার ব্যাক্তিগত ফেসবুকেও অনেক মেসেজ পেয়ে থাকেন, তিনি সেসব মেসেজ গুরুত্বের সাথে দেখেন।
Recent Comments