Tagged: জরিমানা

0

ফরিদপুরে তেল কম দেয়ায় তেলের পাম্পকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা প্রদান

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুম রেজা স্যারের নেতৃত্বে অদ্য ০৩/১২/২০২০ খ্রি. তারিখে ৩টি ফিলিং স্টেশন ও ১টি এলপিজি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসন, বিএসটিআই, ফরিদপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে তেল পরিমাপে কম দেয়ার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা এবং লাইসেন্সে উল্লিখিত পরিমাণের চেয়ে অধিক পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  ফরিদপুর, বিএসটিআই ফরিদপুর পরিদর্শক, এবং ফরিদপুর জেলা পুলিশের ১টি চৌকস দল  উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

0

মাস্ক ব্যবহার না করায় কানাইপুরে ২০জনকে জরিমানা ভ্রাম্যমান আদলতের।

মাস্ক ব্যবহার না করায় কানাইপুরে ২০জনকে জরিমানা ভ্রাম্যমান আদলতের।
আজ ১৮ই জুন ২০২০ তারিখে ফরিদপুর সদর উপজেলার শিল্প এলাকা কানাইপুরে জেলা প্রশাসক জনাব অতুল সরকারের দিক নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ্‌ মোঃ সজীব । এসময় মাস্ক ব্যবহার না করায় ২০জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত সেই সাথে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় কিছু দোকান মালিককে জরিমানাও করা হয়েছে। এই অভিযানে বরাবরের মতো সার্বিক সহযোগিতা করেছেন আনসার ব্যাটিলিয়ান।
জানায় যায় ফরিদপুরে করোনা প্রাদুর্ভাব অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন থেকেও কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে । অঞ্চল ভেদে লকডাউনের পাশাপাশি ভ্রাম্যমান আদালতের অভিযানও জোরদার করা হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন স্বাস্থ্যবিধির ওপর গুরত্ব দিয়ে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন । ফরিদপুরে করোনা ভাইরাসের সংক্রমন দ্রুত বৃদ্ধি পাওয়া নতুন নতুন নির্দেশনাও প্রদান করা হচ্ছে।