মহিলা ছিনতাইকারি আটক ফরিদপুর নিউ মার্কেটে
আজ বেলা ১২টা ২০ এ ফরিদপুর নিউ মার্কেটে একজন মহিলা ছিনতাইকারিকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।
ঘটনা স্থলে প্রত্যক্ষদর্শীরা জানান এক মহিলা ছিনতাইকারি একজন নারী ক্রেতার মোবাইল চুরি করার সময় হাতেনাতে ধরে ফেলেন সেই নারী। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে আটক করে এবং গনধোলাই দেয়া হয়। আটককৃত মহিলার কাছে বেশ কয়েকটি মোবাইলফোন পাওয়া যায় এবং নগদ অর্থ পাওয়া যায়। ধস্তাধস্তির কারনে ছিনতাইকারি মহিলার কাছ থেকে বেশকিছু টাকা এবং টাকার ব্যাগ মার্কেটের ফ্লোরে পরে যায় সেই অর্থ উদ্ধার করে এক ব্যাক্তি পৌছে দিতে গেলে উত্তেজিত জনতা তাকেও ছিনতাইকারীর সদস্য মনে করে গনধোলাই দেয়। পরে জানা যায় সেই পুরুষ ব্যাক্তি ছিনতাইকারি না, তিনি টাকা পরে থাকতে দেখে সেসব অর্থ এবং ব্যাগ বুঝিয়ে দিতে এসেছিলেন।
পরবর্তীতে আটককৃত মহিলা ছিনতাইকারিকে দায়িত্বে থাকা পুলিশ সদস্যের কাছে হস্তান্তর করা হয় এসময় বেশ কিছু মোবাইল ফোন এবং নগদ অর্থ এবং ব্যাগ ছিলো ছিনতাইকারি মহিলার কাছে। যদি কারও মোবাইল ফোন ছিনতাই হয়ে থাকে অনুগ্রহ করে ফরিদপুর কোতওয়ালি থানায় যোগাযোগ করে দেখতে পারেন ছিনতাইকৃত ফোনের মধ্যে আপনার ফোনও আছে কি না।

পরবর্তীতে ১৭ ই জুন পোস্টটি সদরপুর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ‘‘মানবিক’ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব সরোয়ার হোসেন এর নজরেও আসে তিনিও তখন তার ঘটনাটি ১৭ই জুন সামাজিক যোগাযোগের মাধ্যম পোস্ট করলে অনেকেই জনাব সোলাইমান শেখ এর পাশে এগিয়ে আসেন । অনেক প্রবাসীরা তাকে সাহায্য পাঠান যার পরিমান দাড়ায় ৩৬ হাজার টাকা। এক প্রবাসীর পাঠানা টাকা মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নিজে গিয়ে সোলাইমান শেখ এর কাছে পৌছে দিয়েছেন। এবং অন্যান্য ব্যাক্তিরা নিজে গিয়ে তাকে সাহায্য তুলে দিয়েছেন। যানা গেছে সোলাইমান শেখের কোনও ছেলে সন্তান না থাকায় তিনি তার মেয়ে বাড়িতেই থাকেন।









Recent Comments