Tagged: ছাদ কৃষি

0

আহমেদ ফজলে রাব্বির ছাদ বাগান

ফরিদপুর লাইভ গ্রুপের সদস্যবন্ধু আহমেদ ফাজলে রাব্বির ছাদ বাগান পরিদর্শন করলো টিম ফরিদপুর সিটি।তার ছাদ বাগানের মূল আকর্ষণ ছিলো ড্রাগন ফল। সত্যি বলতে ড্রাগন ফলের স্বাদ এতটাই সুমিষ্ট ছিলো যে বলে বোঝানো সম্ভব না।ভাবতে পারিনি এতটা মিষ্টি হবে দুটি প্রজাতির ড্রাগন ফল তিনি কেটে খাওয়ালেন সাথে ছিলো মাল্টা, এছাড়াও তার বাগানে বারোমাসি ছফেদা গাছ আছে তার সাথে কথা বলে আরও জানতে পারলাম তার একটা নার্সারি রয়েছে এবং একটি বানিজ্যিক ফলের বাগান রয়েছে যেখানে আঙ্গুর বড়ই পেয়ারার উৎপাদন হচ্ছে।ফরিদপুর সিটি অর্গানাইজেশন কর্তৃক কৃষি প্রতিবেদনের অংশ হিসেবে এমন আয়োজন আমাদের অব্যাহত থাকবে। রাব্বি ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইলো।খুব শীঘ্রই গ্রুপের অন্য কোনো বন্ধুর ছাদ বাগান বা উঠন বাগানে দেখা হচ্ছে। এভাবে আমাদের গ্রুপের সদস্যদের সাথে আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে আমরাও কৃষিতে উৎসাহিত করে যাচ্ছি তরুণ প্রজন্মের বাগানিদের।

0

অপূর্ব ঘরোয়া বাগান

অপূর্ব ঘরোয়া বাগান।

 

বাড়ির সর্বত্র যার প্রকৃতির ছোয়া ঘরের ভেতর বাহির এবং ছাদ সর্বত্র ছোট বড় বাহারি ধরনের বৃক্ষরাজী দিয়ে সাজিয়েছেন তিনি।

 যার কথা বলছিলাম তিনি হচ্ছেন একজন সাংস্কৃতিক কর্মী,প্রকৃতি প্রেমী,এবং গণমাধ্যম কর্মী জনাব অপূর্ব অসীম। ফরিদপুর সদর উপজেলার টেপাখোলার স্থায়ী বাসিন্দা তিনি। তার নিজ বাড়ির ছাদেই গড়ে তুলেছেন ছাদ বাগান। শুরুটা শখের বসে হলেও বানিজ্যিকভাবেও তার পরিকল্পনা রয়েছে। সারাও পাচ্ছেন প্রচুর, তার শৈল্পীক ছোয়ায় ছাদ বাগান হয়ে উঠেছে একটি ক্যানভাস যেখানে অধিকাংশ সময় পার করেন তিনি।এয়ারপ্লান্ট, অস্ট্রেলিয়ান মস,ক্যাকটাস,এডেনিয়াম উল্লেখযোগ্য গাছ রয়েছে তার সংগ্রহে প্রায় ২হাজার ক্যাকটাস রয়েছে। আমাদের ফরিদপুর শহরে বহু বাসা বাড়ির ছাদে এখন গড়ে উঠছে ছাদ বাগান আগে শুধুমাত্র ফুলের গাছ শোভা পেলেও বর্তমানে ফল এবং সবজীর চাষাবাদ করতেও দেখা যাচ্ছে। এসব ফল গাছ থেকে তারা তাদের নিজেদের পরিবারের চাহিদা মেটাচ্ছেন এবং প্রতিবেশীদের মাঝে বিতরনও করছেন। কেউ বা আবার বানিজ্যিক চাষাবাদেরও পরিকল্পনা করছেন। সকল সম্ভাবনাকে আমরা আপনাদের মাঝে তুলে ধরছি যেনো আপনিও ছাদ কৃষি বা ছাদ বাগানে উৎসাহি হতে পারেন। অপূর্ব ঘরোয়া বাগানটি সৌখিন বাগিনের জন্য বিশেষ গুরুত্ব রাখবে কারন এখানে রয়েছে বেশ কয়েক প্রজাতির ক্যাকটাস জাতীয় গাছ যা অনেকেরই আগ্রহের বিষয়। এছাড়াও ভিন্ন কিছু এয়ার প্লান্ট রয়েছে এই বাগানে। ছাদটি খুব বেশি বড় না হলেও গাছের সংখ্যাটি কিন্তু কম না সেতুলনায়। জনাব অপূর্ব অসীম বলেন যায়গা কোনও বিষয় না ইচ্ছাটাই আসল বিষয়।  টিম ফরিদপুর সিটি তার ছাদ বাগান পরিদর্শনে গিয়েছিলো।  ছাদ বাগান নিয়ে এই আয়োজন এর উদ্দেশ্য হচ্ছে ছাদবাগানে সকলকে উৎসাহিত করা। তাহলে আমাদের ফরিদপুর শহরটি সবুজে ভোরে উঠবে। অপুর্ব ঘরোয়া বাগান কোনো পরামর্শ পেতে চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01718001189 (অপূর্ব অসীম)

0

আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালের ছাদে গড়ে তুলেছে ছাদ বাগান

আজ ফরিদপুর পৌর এলাকায় অবস্থিত আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালের ছাদ বাগান পরিদর্শন করে এলো আমাদের টিম।আরোগ্য সদন হাসপাতালের ব্যাতিক্রমী এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই । পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন আরোগ্য সদন হাসপাতালের পক্ষ থেকে জনাব মোঃ ইমতিয়াজ হোসেন ইমন, এবং দিদার হোসেন, আমরা সাধারনত বাসা বাড়ির ছাদেই ছাদ কৃষি বা ছাদ বাগান করতে দেখি তবে ফরিদপুর এর এই হাসপাতালে এই প্রথম একটি ছাদ বাগান দেখে খুবই ভালো লাগলো। আমাদের মডারেটর রাসেল মৃধা কিছুদিন আগে ছাদ বাগানটির ছবি এবং ভিডিও আমাদের গ্রুপ ফরিদপুর লাইভে প্রকাশ করেছিলো অনেকেই সেই ছাদ বাগান দেখে প্রসংশা করেছিলো ব্যাতিক্রম উদ্যোগকে, পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের টিমকে তাদের ছাদ বাগান দেখার আমন্ত্রন জানালে আজ আমাদের টিম ছাদ বাগানটি পরিদর্শনে যায়।ছাদ বাগানে শতাধিক ফলজ গাছের সমাহার দেখে ভীষন ভালো লাগলো প্রায় গাছেই ঝুলে আছে ফল, আরোগ্য সদন হাসপাতালের ইলেকট্রিশিয়ান জনাব আব্দুল কাদের মুলত তিনিই ছাদ বাগান দেখাশোনা ও পরিচর্যা করে থাকেন। তিনি জানালেন কয়েক প্রজাতির আম গাছ রয়েছে এছাড়াও আমড়া ,চায়না লেবু,চায়না কমলা ,কাগজি লেবু ,হাড়ি ভাঙ্গা আম গাছ ,জামবুরা বা সেলম গাছ ,ছফেদা ,দেশি পেয়ারা,আম্রপালী আম গাছ,কদবেল,চায়না মালটা,কলাগাছও রোপন করেছে এবং বেশ বড়োও হয়েছে, আপেল কুল,ডালিম,সবজীর মধ্যে আছে বেগুন,ডাটা,ধনে পাতা, আব্দুল কাদের জানান গাছের বিভিন্ন সমস্যা দেখা দিলে ভাজনডাঙ্গা হর্টিকালচার সেন্টার থেকেও সহায়তা পেয়ে থাকেন, এছাড়া ইন্টারনেটের মাধ্যমেও অনেক সমস্যার সমাধান দেখে দেখে গাছের বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে থাকেন। জনাব দিদার হোসেন জানান পরিচালক পর্ষদ এর সকলেই প্রকৃতি ভালোবাসেন সেই ভালোবাসা থেকেই মুলত ছাদ বাগানটি করা,পরিচালক পর্ষদ এর ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম এবং ডাক্তার জাহাঙ্গীর চৌধুরী টিটু সহ মেনেজিং ডিরেক্টর এর সমন্বিত উদ্যোগেই গড়ে উঠেছে এই ছাদ বাগানটি।ছাদ বাগান পরিদর্শন শেষে আমরাও মনে করি তাদের মতো অন্যান্য বাসার ছাদ বা হাসপাতালের ছাদ,অফিসের ছাদ, বিশেষ করে শহরের মধ্যে যেসব অট্টালিকা রয়েছে সকলে যদি এভাবে একটি ছাদ বাগান গড়ে তুলতে পারি তাহলে নিজেদের পরিবারের তাজা সজবী এবং বিষমুক্ত ফল এর চাহিদাও পুরন করা সম্ভব।ছাদ বাগান পরিদর্শনে ফরিদপুর সিটি টিম এর পক্ষ থেকে উপস্থিত ছিলো ফরিদপুর সদর উপজেলার মডারেটর ফয়সাল তন্ময়,আবির হাসান হৃদয়,মোঃ রোকন উদ্দীন, মোঃ মেহেদী হাসান হৃদয়,তানভীর আহমেদ,সদরপুর উপজেলার মডারেটর মোঃ রাসেল মৃধা,বোয়ালমারী উপজেলার মডারেটর মোঃ রাকিবুল ইসলাম, মোঃ সারফিন নাওয়াজ শুভ, নগরকান্দা উপজেলার মডারেটর বিপ্লব মন্ডল