Tagged: করোনা ভাইরাস আপডেট বাংলাদেশ
দেশে করোনায় দিন দিন বেড়েই চলেছে মৃত্যু ও সংক্রমণ এর সংখ্যা। গত ৭ জানুয়ারির ২০২১ এর পর সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত২৪ ঘণ্টায়, মারা গেছেন ২৬ জন। নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জন।
কোভিড ১৯ এ দেশে এপর্য্যন্ত মৃত্যু বরণ করেছেন ৮ হাজার ৫৭১ জন মোট শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জন। গত ২৪ ঘন্টায় মৃত ২৬ জনের মধ্যে ২১ জনই পুরুষ। নতুন করে আক্রান্তের কারনে দেশে হাসপাতালগুলোত নতুন করে চাপ বাড়ছে স্বাস্থ্য মন্ত্রী দেশের সকল হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নিদের্শ প্রদান করেছেন। আইসিইউতেও এখন সিট খালি থাকছে না চিকিৎসকরা জানিয়েছেন আগের তুলনায় ফুসফুসের প্রদাহ এবং রক্তে জমাট বাধার প্রবনতা বেশি দেখা যাচ্ছে এবার।
বাংলাদেশে ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু করোনায় আক্রান্ত হয়ে এটাই আজ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা বাংলাদেশে।
এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৭৫ জনে, ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ২৬৬ জন মোট আক্রান্তের সংখ্যা এখন ১৮৩৮ জন। গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে দুইহাজার একশ ৯০টি । আক্রান্তদের মধ্যে আজ ৯জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গিয়েছে। প্রতিদিনের মত আজও সকলকে স্বাস্থবিধী মেনে চলার আহ্বান জানানো হয় প্রেস ব্রিফিং থেকে। চিন থেকে সংক্রমিত এই ভাইরাস বিশ্বব্যাপী তার ছোবল দিয়ে যাচ্ছে চীন সামাল দিতে পারলেও আমেরিকা ইউরোপ হিমসিম খাচ্ছে। আমাদের দেশে দিন দিন বেরেই যাচ্ছে আক্রান্তের সংখ্যা সকলকে সচেতন হতে বলা হচ্ছে বার বার। নিয়মিত হাত ধোয়ার পরামর্শও দেয়া হচ্ছে , ব্রিফিং থেকে আরও বলা হয় এসময় বাসায় থাকতে থাকতে মানসিকতার পরিবর্তন ঘটে তাই টিভিতে বেশি বেশি বিনোদনমুলক অনুষ্ঠান প্রাচারের আহ্বাব জানানো হয়।
বাংলাদেশে ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যুবরন করেছেন ১০ জন এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৬০ জনে ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৩৪১ মোট আক্রান্তের সংখ্যা এখন ১৫৭২ জন। গত ২৪ ঘন্টায় পরীক্ষা নমুনা সংগ্রহ করা হয়েছে দুইহাজার একশ৩৫টি আর পরীক্ষা হয়েছে দুই হাজার ১৯ টির। নতুন আইসোলেশনে নেয়া হয়েছে ৩৭ জনকে এ পর্য্যন্ত মোট আইসোলেসনে চারশত ৬১ জনকে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে কোনও সুস্থ হওয়ার তথ্য নেই, আজ ১৬ই এপ্রিল স্বাস্থ্য অধিদফতরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিং এ এসব তথ্য তুলে ধরা হয়। আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য তুলে ধরেন সেই সাথে স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।
দেশে ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ২১৯ মোট আক্রান্ত হয়েছে ১২৩১ জন,নতুন মৃত্যু ঘটেছে ৪ জন এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৫০ এ। ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে ১৭৪০টি। মোট পরীক্ষা হয়েছে এ পর্য্যন্ত ১৪,৮৬৮টি, ২৪ ঘন্টায় নতুন ২০৪৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে , নতুন আইসোলেসনে নেয়া হয়েছে ৭১ জনকে এপর্য্যন্ত মোট আইসোলেসনে ৪৩৩জনকে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছে ৭ জন মোট সুস্থ হয়ে বাড়ি গিয়েছে ৪৯ জন। ১৫ ই এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংএ এসব তথ্য তুলে ধরা হয়।
Recent Comments