Tagged: করোনা আপডেট ফরিদপুর

0

ফরিদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

ফরিদপুরে করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা ৭১৯ এ দাড়ালো।

হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেরেই চলেছে  গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে ৫৭ জন যার মধ্যে চিকিৎসক,পুলিশ এবং আনসার সদস্যও রয়েছে। এই জেলার শনাক্তের দিক থেকে শীর্ষে অবস্থান করছে ভাঙ্গা উপজেলা আজ ১২ ই জুন এর তথ্য মতে এই উপজেলা মোট শনাক্তের সংখ্যা ১৯৭ জন এর পরেই অবস্থান ফরিদপুর সদর উপজেলা এই উপজলোয় মোট শনাক্তের সংখ্যা আজ পর্য্যন্ত ১৭৮জন শতকের ঘর ছাড়ানো আরেকটি উপজলোর নাম হচ্ছে বোয়ালমারী উপজেলা  এই উপজেলায় মোট শনাক্ত  ১২৭ জন।

গত ২৪ ঘন্টায় ফরিদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন ১জন এই নিয়ে ফরিদপুর জেলায় মৃত্যুবরনের সংখ্যা  দাড়ালো ৮ জন।  এই পর্য্যন্ত ফরিদপুর পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট

ভাঙ্গা উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় উপজেলা প্রশাসন নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা নির্বাহী অফিসার  রকিবুর রহমান খান এই নির্দেশনা জারি করেছেন। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহন করা হবে বলে জানিয়েছেন তবে ফরিদপুর সদর উপজেলায় নতুন নির্দেশনা জারী হবে কি না জানা যায়নি। এই উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে অভিযান পরিচালিত হলেও সাধারন জনগন স্বাস্থ্যবিধি মেনে চলছে না। স্বাস্থ্যবিধি না মেনে চলা কিছু সংখ্যক ব্যাক্তিকে জরিমানাও করা হয়েছে তবুও জনগন সচেতন হচ্ছে না।

সাধারন সচেতন জনগন মনে করেন প্রশাসনকে কঠোর অবস্থান গ্রহন করতে হবে তা নাহলে ফরিদপুরে আক্রান্তের সংখ্যা আটকে রাখা যাবে না। এজন্য সচেতন নাগরিকরা মনে করেন তারা যদি সচেতন হয়েও চলাচল করেন অসেচতন নাগরিকদের জন্য তাতে কোনও ফল পাওয়া যাচ্ছে না।

0

ফরিদপুরবাসী কি সচেতন হতে পেরেছে?মোট আক্রান্ত ১৩২

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ফরিদপুরে বেরেই চলেছে  ফরিদপুরবাসীর অসচেতনতাই এর জন্য দায়ী বলে মনে করেন সবাই। মোট আক্রান্তের সংখ্যা এই জেলায় ১৩২ জন সর্বাধিক আক্রান্তের মধ্যে বোয়ালমারী উপজেলা  ৩৬, তারপরেই রয়েছে  ফরিদপুর সদর – ৩১, নগরকান্দা – ২২, এবং  আলফাডাঙ্গা – ২০, সে অনুযায়ী কি এই সকল উপজেলার জনগন সচেতন? সরেজমিনে গিয়ে দেখা যায় সকল উপজেলায়ই ঈদকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা এবং বিক্রেতাগন। একমাত্র সুস্থ উপজেলা সালথাকেও এখন  আক্রান্ত করেছে করোনা ভাইরাস। কারন একটাই ঢাকা থেকে আগত বাসীন্দার মাধ্যমে সংক্রমীত হয়েছে সালথা উপজেলা। যেখানে চিকিৎসক,প্রশাসন,সরকারী সাহায্যকারী সংস্থাগুলো সংক্রমন রোধে কাজ করছে সেখানে অসচেতন নাগরীকরা ঈদের শপিং করায় ব্যস্ত দোকানে টোকা দিলেই সাটার খুলে যায় দোকানের ক্রেতা খুশি বিক্রেতাও খুশি কিন্তু তারা কি কেউ জানে তাদের কার মাধ্যমে  এই ভাইরাসটি তার পরিবারের কাছে পৌছে যাচ্ছে?

দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসকগন সেবা দিচ্ছেন গরমের ভেতরে পিপিই ব্যাবহার করে ঘেমে ঘেমে নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন আর জনগন করোনা ভাইরাসের বিস্তার বাড়িয়েই যাচ্ছে। নিজেদের বিবেকের কাছে একবারও বাধে না যে যেখানে দেশ একটা ক্রান্তিলগ্ন সময় পার করছে সেখানে কি ঈদ মানায় এটা তো এক প্রকার যুদ্ধ বলা যায় অদৃশ্য শত্রুর বিরুদ্ধে। যুদ্ধের ভেতর আনন্দ কতটা যুক্তিসংগত কত মানুষ কষ্টে দিন পার করছে সে খবর রাখেন তারা? বেশি সমস্যায় পরেছে মধ্যবিত্ত পরিবার গুলো আবার অনেক প্রবাসী পরিবারও আছে যারা প্রবাস থেকে টাকা পাঠাতে পারছে না কারন তাদের কর্ম ক্ষেত্র বন্ধ আছে। আবার অনেক প্রাবাসীর পরিবার ভোর বেলায় এসে বিপনী বিতানের সামনে এসে উপস্থিত হয় কখন মার্কেটের গেইট খোলা হবে তার জন্য। একবারও কি তাদের বিবেকে কাছে প্রশ্ন জাগে না যে দেশের মানুষ না খেয়ে থাকে তাদের আজকের খাবার আছে কাল কি খাবে সেই চিন্তায় ঘুম নেই চোখে তাদের কথা কি একবারও মনে পরে না ? দিন দিন দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই সাথে মৃত্যুর মিছিলেও যোগ হচ্ছে নতুন নতুন নাম । নিজেরা যদি সচেতন না হোন তাহলে দেশকে মৃত্যুপুরী বানানোর দায়ভার আপনারও । প্রশাসন বার বার বলছে ঘরে থাকুন নিরাপদ থাকুন কেউ সে কথায় পাত্তা দিচ্ছে না যার যেমন ইচ্ছা তেমনভাবে ঢাকা থেকে ফরিদপুর আসছেন ফরিদপুরে আক্রান্তের সংখ্যা দিন দিন বেরেই চলেছে।

গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ জন,২৪ ঘন্টায় সুস্থ ৭জন, মোট আক্রান্ত ১৩২ জন, উপজেলা ভিত্তিক তথ্য বোয়ালমারি -৩৬,ফরিদপুর সদর – ৩১, নগরকান্দা – ২২, আলফাডাঙ্গা – ২০, সালথা -০১ ,ভাঙ্গা – ০৯, চরভদ্রাসন -০৪,
সদরপুর -০৫,  মধুখালি -০৪, মোট সুস্থ – ১২ জন, মোট মৃত্যু- ১জন, ২৪ ঘন্টায় পরীক্ষা – ২৮২, মোট পরীক্ষা – ৩২৮৪

0

১৮ই মে ফরিদপুর করোনা আপডেট

রিপোর্ট ১৮ মে ২০২০, গত ২৪ ঘন্টায় ফরিদপুরে আক্রান্ত- ১০ জন, (মৃত্যু- ১ জন বোয়ালমারী উপজেলায়), মোট আক্রান্ত – ৬৬ জন,( ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত উপজেলা সালথা ১ জন, সর্বমোট তথ্য – ফরিদপুর সদর – ১০, নগরকান্দা – ১৪,সালথা -০১ ,ভাঙ্গা – ০৩, চরভদ্রাসন -০২, সদরপুর -০৪, বোয়ালমারী -২২, আলফাডাঙ্গা – ০৭, মধুখালি -০৩, মোট সুস্থ – ৫ জন, মোট মৃত্যু- ১ জন, ২৪ ঘন্টায় পরীক্ষা – ১৮৭, মোট পরীক্ষা – ২৬২৬