রাসেলের চায়ের দোকানে বসন্তের ছোয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় এর টিএসসি এলাকার চা এর দোকানগুলোতে আঁকা রিকশাচিত্র নিয়ে দেশ জুড়ে যখন হইচই ঠিক সেইসময়ে ফরিদপুর জেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু তরুণ তরুণীরা নিজ শহরের প্রানকেন্দ্রে রাজেন্দ্র কলেজ সংলগ্ন ফিরোজ মোল্লার মোড়ের রাসেল ভাইয়ের চা এর দোকানটিকেও ফাগুনের রঙে রাঙিয়ে দিল বিনামূল্যে। রোজ রাসেল ভাইয়ের চায়ের দোকানে হাজার হাজার হাজার তরূণ তরুণী আড্ডা দেয়, জমে ওঠে চায়ের আড্ডা,সুখ দুঃখের গল্প সবকিছু ঘিরে ফাগুনের রং ও পজেটিভ চিন্তাভাবনা সবার মাঝে ছড়িয়ে দিতে এই ব্যতীক্রমি উদ্যোগ নিয়েছে প্রিয় ফরিদপুর এর কিছু উদ্যোমী তরুণ তরুণী।এই ফুল লতা পাতা, রিক্সাচিত্রের ছবির মাধ্যমেই সকল জড়তা ও নেতিবাচক চিন্তা ভাবনাকে মুছে দিতে চায় এই ছেলেমেয়েরা।‘‘রং তুলি বা রাজপথহোনা না শহর, অথবা গ্রাম।প্রেম হোক চায়ের কাপে।বিদ্রোহ হোক চা চুমুতে।হোক বিরহ, হোক আনন্দ,রং, চা তুলির টানে,বসন্ত হোক সর্বজনে’’সহযোগিতা : জেনি ,প্রমা ,রেমি ,আবিদ ,আকিব ,রাহাত ,জেবা ,জান্নাতুন নাহার ,অভিজিৎছবি : Avi jitমডেল : Zannatun Nahar

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *