স্বাস্থ্যসেবায় সেরা অর্জন— ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফরিদপুর
স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ক্যাটাগরিতে ফরিদপুর এর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারাদেশের মধ্যে সেরা নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে। এই অর্জনে আমরা ফরিদপুরবাসী আনন্দিত যার হাত ধরে এই অর্জন আমাদের গর্বিত করেছে তিনি ফরিদপুর এর কৃতি সন্তান ডাক্তার তানসিভ জুবায়ের নাদীম। আজ ১৮ই এপ্রিল ইউএইচএফপিও সম্মেলন ২০২৬ এ মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।

মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় অবদানের জন্য ‘শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুরস্কার পেয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের। ‘জরুরি সেবা’ ক্যাটাগরিতে তিনিসহ মোট ছয়জন চিকিৎসককে এ সম্মাননা দেওয়া হয়।
তানসিভ জুবায়ের (৩৫) ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা। তিনি ২০১৪ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে ৩৫তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৭ সালের ২ মে সরকারি চাকরিতে যোগ দেন।
২০২৪ সালের ২৮ অক্টোবর থেকে তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন।
তানসিভ জুবায়ের বলেন, ‘যেকোনো স্বীকৃতিই কাজের গতি বাড়িয়ে দেয়। আমি বিশেষ কিছু করেছি—এটা বলব না; সীমিত সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেছি। তবে এখানেই থেমে গেলে হবে না, আরও এগিয়ে যেতে হবে।’





Recent Comments