১৯৭১ সালের ৭ই মার্চ এর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে তার লাবিটেল-২ ক্যামেরা দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি তুলেছিলেন তিনি। সেই ক্যামেরাটি সংরক্ষিত আছে ঢাকার আগারগাঁও এ নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরে।
শুকুর মিয়া শখ করে লুবিটেল-২ ক্যামেরাটি কিনেছিলেন । ১৯৭১ সালের ৭ই মার্চ সেই ক্যামেরা হাতে ছুটে গিয়েছিলেন রেসকোর্স ময়দানে। ক্যামেরাতে মাত্র পাঁচটি ছবি তোলার মতো ফিল্ম ছিলো। সেই ৫টি ফিল্ম কাজে লাগালেন তিনি আর তুলে ফেললেন ঐতিহাসিক ছবি।
Recent Comments