আজ থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে করোনা ভাইরাস পরীক্ষা আজ ১৯ জনের নমুনা দিয়ে এই পরীক্ষা শুরু হয় এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব অতুল সরকার,সিভিল সার্জন ডাঃ ছিদ্দিকুর রহমান ,হাসপাতালের অধ্যক্ষ, হাসপাতালের সহকারী পরিচালকসহ অন্যান্যরা।
ল্যাবের ব্যবস্থাপক ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম জানান প্রতিদিন এই ল্যাব থেকে ৯৪ জনের পরীক্ষা করা সম্ভব হবে। আপাতত ফরিদপুর এর বিভিন্ন উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে এই ল্যাবে পরীক্ষা চালানো হবে পরবর্তীতে অন্যান্য জেলা থেকেও নমুনা সংগ্রহ করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্য্যন্ত চলবে এই পরীক্ষা কার্যক্রম। কারও করোনা উপসর্গ দেখা দিলে এই হটলাইন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো ০১৭৬৭৯২৩৭৪৬,০১৭৬৯৯৫৭০৯২,০৬৩১৬-৬৩১৯০
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর | ১০ জুন ২০২৬পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “ফরিদপুর গার্ডেনার্স এসোসিয়েশন”। বুধবার (১০ জুন…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরমেন্স স্টাডিজ বিভাগ থেকে পড়াশোনা করা অবস্থাতেই একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠক হিসেবে কাজ শুরু করেন,আর এখনো সেখানেই কর্মরত…