ময়েজউদ্দিন জেলা সরকারি গ্রন্থাগারে “ফরিদপুর গার্ডেনার্স এসোসিয়েশনের” বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর | ১০ জুন ২০২৬
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “ফরিদপুর গার্ডেনার্স এসোসিয়েশন”। বুধবার (১০ জুন ২০২৬) সকাল ১০টায় ময়েজউদ্দিন জেলা সরকারি গ্রন্থাগার, ফরিদপুর প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।


গ্রন্থাগারের সিনিয়ার লাইব্রেরিয়ান জান্নাতুল ফেরদৌস-এর অনুমতিক্রমে গ্রন্থাগার চত্বরে বিভিন্ন প্রজাতির শোভা বর্ধনকারী গাছ রোপণ করা হয়। কর্মসূচির আওতায় স্নেক প্লান্টের ৫০টি, তাল পামের ৪টি, ভ্যারিগেটেড আগাভের ২টি, চাইনা টগরের ২০টি এবং মিনি রঙ্গনের ২০টি চারা রোপণ করা হয়।


অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পরিবেশবান্ধব নিমের চারা রোপণের মাধ্যমে। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধন এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।


বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দ মজুমদার, মোঃ জাহাঙ্গীর আলম, রাকেশ মণ্ডলসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং পরিবেশপ্রেমী ব্যক্তিবর্গ।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে এ ধরনের সবুজায়ন কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব হয়।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *