মাস্ক ব্যাবহার না করায় ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৮জনকে জরিমানা
আজ ফরিদপুর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলায় গণপরিবহন ও যাত্রীসাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে কি না, তদারকি করতে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট জনাব মাসুম রেজা এবং সহকারী কমিশনার ভূমি সদর ও নির্বাহী মেজিস্ট্রেট জনাব শাহ্ মোঃ সজীব এর নেতৃত্বে ফরিদপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিয়ানে সার্বিকভাবে সহযোগীতা করেছে বাংলাদেশ আনসার বাহিনী। এসময় স্বাস্থ্য বিধি না মানায় ৮জনকে জরিমানা করা হয়েছে । ভ্রাম্যমাণ আদালতটি ফরিদপুর জেলা বাস টার্মিনালের বিভিন্ন গণপরিবহন পরিদর্শন করেন এবং পর্যবেক্ষণ করে দেখেন যে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন হচ্ছে কি না। উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট জানান স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেনা আবার অনেকেই মানছেন অভিযান চলাকালে মাস্ক ব্যবহার না করায় ৮জনকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা করা হয়েছে। এই মহামারী থেকে নিজেদের সুরক্ষীত রাখতে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে ।
ফরিদপুর প্রতিনিধি:সরকারি নির্দেশনা বাস্তবায়ন, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বিদ্যুতের অপচয় রোধে ফরিদপুরে রাতব্যাপী অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬)…

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর | ১০ জুন ২০২৬পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “ফরিদপুর গার্ডেনার্স এসোসিয়েশন”। বুধবার (১০ জুন…

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরমেন্স স্টাডিজ বিভাগ থেকে পড়াশোনা করা অবস্থাতেই একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠক হিসেবে কাজ শুরু করেন,আর এখনো সেখানেই কর্মরত…