কাজীকে ৬মাস এবং বরকে ৩মাসের কারাদন্ড প্রদান ভ্রাম্যমাণ আদালতের
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে।
আজ ১৪ই আগস্ট ২০২০ তারিখ বিকেলে সহকারী কমিশনার (ভূমি) শাহ মোঃ সজীবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহ, মোঃ সজীব ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। এ সময় বর সবুজ খান কে(২৩) ও কাজী আবদুস সালাম (৪৭) ও কনেকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত কাজী আবদুস সালামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে এবং বর সবুজ খানকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এছাড়া মেয়ের মা’কে ৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহ মোঃ সজীব বলেন, বাল্যবিয়ে একটি দণ্ডনীয় অপরাধ। যারাই এ অপরাধের সাথে যুক্ত থাকবেন তাদের আইনের মাধ্যমে বিচার করা হবে। তিনি বলেন, বাল্যবিয়ে রোধে সকলকে সচেতন হতে হবে এবং বাল্য বিবাহ রোধে তাদের এই অভিযান অব্যাহত রয়েছে ।







Recent Comments