সাদিপুর এলাকায় মোট ৩৬ টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

গতকাল সাদিপুর এলাকার ৩৬ টি পরিবারের কাছে পৌছে দেয়া হয়েছে তাদের উপহার সামগ্রী।
এই উপহার সামগ্রী কেনা হয়েছে ফরিদপুর এর কিছু উদার মানসিকতা সম্পন্ন শুভাকাঙ্ক্ষীর অর্থায়নে। টিম ফরিদপুর সিটি শুধু তাদের হাতে পৌছে দিতে দায়িত্ব পালন করেছে।
যেসকল শুভাকাঙ্ক্ষী আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।ফরিদপুরের বন্ধুমহল 05/07 ব্যাচের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারাও এই কার্যক্রমে অংশ নিয়েছে। সেই সাথে ফরিদপুরের প্রবাসী বন্ধুরাও সহযোগীতা করেছে তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। 

ফরিদপুরের বন্যা পরিস্থিতি এখন অনেকটাই উন্নতি লাভ করেছে বন্যার পানি অনেক স্থান থেকে নেমে গিয়েছে তবে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। তাই সেসব বন্যাকবলিত এলাকাতে একটি মেডিক্যাল ক্যাম্প করার কথাও ভাবা হচ্ছে ফরিদপুর সিটি পেইজ এবং ফরিদপুর লাইভ গ্রুপের পক্ষ থেকে। যেনো অসুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *