খেলাধুলা

ফরিদপুর জেলা মহিলা কাবাডি দল ৩য় স্থান অধিকার করেছে

ফরিদপুর জেলা মহিলা কাবাডি দলকে অভিনন্দন জানাচ্ছি।”বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২০ – প্রতিযোগীতায় ৩য় স্থান অধিকার করেছে।

আজ তারা ৩য় স্থান অধিকার করেছে আশা রাখি তারাই একদিন ১ম স্থান অধিকার করে আনবে ফরিদপুরের জন্য।শুধু দেশে নয় তারা আন্তর্জাতিক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়ে ফরিদপুর তো বটেই বাংলাদেশকে গর্বিত করবে।মহিলা কাবাডি দলের খেলোয়ার রুমি আক্তার জানান ফরিদপুরে একটা একাডেমী থাকলে ইনশাআল্লাহ আরো ভালো কিছু করবো । আমরাও তার সাথে ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক জনাব অতুল সরকার স্যারের প্রতি এবং ক্রিড়া একাডেমির সাথে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যেনো ফরিদপুরের মহিলা কাবাডি দলের জন্য একটি একাডেমির ব্যবস্থা করা হয় তাদেরকে উৎসাহিত করলে তারাই কিন্তু দেশের জন্য সুনাম বয়ে আনবে।অভিনন্দন ফরিদপুর জেলা মহিলা কাবাডি দলের সাথে সংশ্লিষ্ট সকলকে।